মোদির সঙ্গে সম্পর্ক ছিন্ন ভারতীয় ক্রিকেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল-প্রধানের পদটা চলে গিয়েছিল গত এপ্রিলেই। এবার গেল ভারতীয় বোর্ডের পদটাও। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব চিরায়ু আমিনের হাতে তুলে দিয়ে লোলিত মোদির সঙ্গে সব ধরনের সম্পর্কে ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল-প্রধান থেকে মোদিকে বহিষ্কারের পর এ দায়িত্ব দেওয়া হয়েছিল আমিনকেই।ভারতীয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় মোদির মতো কপাল পুড়েছে সুনীল গাভাস্কারেরও। আইপিএলের গভর্নিং কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক এই তারকা ক্রিকেটারকে। তবে থাকছেন মনসুর আলী পাতৌদি ও রবি শাস্ত্রী।গাভাস্কার-মোদির হতাশার দিনে কপাল খুলেছে জাগমোহন ডালমিয়ার। ভারতীয় বোর্ডের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আগের সব ধরনের অভিযোগ তুলে নেওয়া হয়েছে সভায়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে থাকা মামলাটিও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।—রয়টার্স