মোনাকোয় ব্যর্থ ইসেনবায়েভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকো ডায়মন্ড লিগ থেকে খালি হাতেই ফিরলেন ইয়েলেনা ইসিনবায়েভা। অলিম্পিকের আগে শেষ প্রতিযোগিতামূলক মিটে তিনবার চেষ্টা করেও পেরোতে পারেননি ৪.৭ মিটারের বাধা। ৪.৭ মিটার পেরোলেই অবশ্য দ্বিতীয় হয়ে যেতেন পোল্ট ভল্টের রানি। ৪.৮২ মিটার পেরিয়ে সোনা জিতেছেন জার্মানির সিল্কে স্পিগেলবুর্গ। এই হার অলিম্পিকে ইসিনবায়েভার হাটট্রিক সোনা জয়ের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে দিল।ব্যর্থতার কারণটা ঠিক বুঝে উঠতে পারেননি ইসিনবায়েভা, ‘আমি লাফ দেওয়ার জন্য তৈরিই ছিলাম, তবে যা আশা করেছিলাম সবকিছু তার উল্টোই হলো।’ তবে অলিম্পিকের জন্য তিনি নাকি পুরোপুরি প্রস্তুত, ‘শারীরিক ও মানসিকভাবে আমি গেমসের জন্য পুরোপুরি প্রস্তুত। অবশ্য মানুষ হিসেবে অন্য প্রতিযোগীদের মতো আমিও কিছুটা উদ্বিগ্ন।’ইসিনবায়েভার ব্যর্থতার রাতে মিশ্র অনুভূতি ছিল যুক্তরাষ্ট্র শিবিরে। এবারের অলিম্পিকে পুরুষ ৪০০ মিটারের ফেবারিট লাশন মেরিট পড়েছেন চোটে। মেয়েদের ৪–১০০ মিটার রিলেতে ব্যাটন বদল করতে গিয়ে গুবলেট করে দৌড় শেষ করতে পারেনি যুক্তরাষ্ট্রের মূল লাল দল। যদিও দ্বিতীয় নীল দলই জিতেছে রিলে। জাস্টিন গ্যাটলিন, টাইসন গের পুরুষ রিলে দল অবশ্য জিতেছে। ১১০ মিটার হার্ডলসে বছরের সেরা সময় গড়ে জিতেছেন অ্যারিস মেরিট। এএফপি।