মোবারক-মামুন জেতালেন মোহামেডানকে
মোহামেডান ১ : ০ আরামবাগব্রাদার্স ০ : ০ ফেনী সকারঅনেক সহজ সুযোগ নষ্ট করেছেন। উপরন্তু পেনাল্টিতেও গোল করতে পারেননি ওসে মরিসন। তবে ঘানাইয়ান স্ট্রাইকার ব্যর্থ হলে মোহামেডান পয়েন্ট পায় না, এই ছবিটা কাল অন্তত দেখা যায়নি।মোবারক আর মামুন খানের কল্যাণে আরামবাগকে একমাত্র গোলে হারাল সাদা-কালোরা (১-০)। অন্যদিকে ব্রাদার্সের বিপক্ষে ড্র করেছে ফেনী সকার (০-০)। অবনমন অঞ্চলে থাকা সকারের জন্য এই একটা পয়েন্ট যেন Èঅক্সিজেন' হয়ে এল।বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন মোহামেডানের জয়সূচক গোলটা এসেছে উইঙ্গার মোবারকের পা থেকে। জাতীয় দলের ক্যাম্পে ডাক না পাওয়া মোবারক ২০ মিনিটে সিসানের পাসে গড়ানো শটে করেছেন ওই গোল। প্রথমার্ধেই অন্তত আরও দুটি গোল করতে পারত সাদা-কালোরা। দলটি গোলের জন্য তাকিয়ে থাকে যঁার দিকে, সেই মরিসন আরামবাগের গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ। এর আগে ১০ মিনিটে পেনাল্টি পেয়েছে মোহামেডান। কিন্তু মরিসন বারের ওপর দিয়ে আকাশে তুলে দিয়েছেন বল।এটা শেষ পর্যন্ত মোহামেডানের জয়ের পথে কঁাটা বিছিয়ে দেয়নি। দিতে পারত, যদি ৬৫ মিনিটে আরামবাগের কেস্তার আকন পেনাল্টি নষ্ট না করতেন। তঁার শট মোহামেডান গোলরক্ষক মামুন খান বঁা দিকে ঝঁাপিয়ে রুখে দেন।মামুনের এই পেনাল্টি রুখে দেওয়া নিয়ে পরে মোহামেডান কোচ সাইফুল বারী বলছিলেন, Èশেখ জামালের কোচ থাকার কারণে কেস্তারকে ভালোভাবে জানি। সেও তখন শেখ জামালে। পেনাল্টি নেওয়ার আগে মামুনকে ইশারায় বলছিলাম, বঁা দিকে ঝঁাপাতে। তাতে কাজ হয়েছে।'শুধু পেনাল্টি মিস নয়, দ্বিতীয়ার্ধে আরামবাগ গোলের সুযোগ বেশ কয়েকটি পেয়েছে। কিন্তু দিনটাই খারাপ কেটেছে দলটির। প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছ থেকে ফেনী সকার একটা পয়েন্ট কেড়ে নেওয়ায় আরামবাগেরও অন্তত একটা পয়েন্ট পাওয়া জরুরি ছিল।১২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নিচ থেকে দুইয়ে উঠে এসেছে সকার। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া আরামবাগ সবার নিচে। ব্রাদার্স ১০ পয়েন্ট নিয়ে এই দুই দল থেকে একটু সুবিধাজনক অবস্থায় চলে গেছে। মোহামেডান ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন চারে।বাংলাদেশ লিগের খেলা আজ থেকে স্থগিত থাকছে জাতীয় দলের চ্যালেঞ্জ কাপ প্রস্তুতির জন্য। আগামী মাসে স্বাধীনতা কাপ শেষে লিগের বাকি ম্যাচগুলো হবে এপ্রিলে।পয়েন্ট তালিকা ম্যাচ জয় ড্র হার পয়েন্টআবাহনী ১৩ ৮ ৪ ১ ২৮ শেখ রাসেল ১২ ৮ ২ ২ ২৬ শেখ জামাল ১২ ৭ ৪ ১ ২৫ মোহামেডান ১৩ ৬ ২ ৫ ২০ বিজেএমসি ১৩ ৫ ৪ ৪ ১৯ মুক্তিযোদ্ধা ১৩ ৪ ৩ ৬ ১৫ ব্রাদার্স ১২ ২ ৪ ৬ ১০ ফেনী সকার ১২ ২ ১ ৯ ৭ আরামবাগ ১২ ২ ০ ১০ ৬ সর্বোচ্চ গোলদাতা৯ গোলওসে মরিসন (মোহামেডান) ৬ গোলসানডে (শেখ জামাল)শাখাওয়াত রনি (আবাহনী)ইসমাইল বাঙ্গুরা (বিজেএমসি)৫ গোলকিংসলে (ব্রাদার্স)সনি নর্দে (শেখ রাসেল)