মোসাদ্দেক ও মেহেদির সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংসে সেঞ্চুরি ছিল একটি। দলটি চড়েছিল ৪২২ রানের পাহাড়ে। জবাবে দু-দুটি সেঞ্চুরি এল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংসে। তার পরও কাল মিরপুরে চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ৪০০ ছুঁতে পারল না বাংলাদেশের যুবারা। মেহেদি হাসান (১০৫) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের (১০৭) সেঞ্চুরির পরও ৩৯৭ রানে অলআউট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। প্রথম ইনিংসে পাওয়া ২৫ রানের লিডটাকে দিন শেষে ৯২ রানে নিয়ে গেছে সফরকারী লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৭ রান তুলেছে দলটি।আগের দিনের ৩ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিক দল তৃতীয় দিনে করেছে ২২১ রান। ১১০ রানে তৃতীয় উইকেট পড়ার পর জুটি বেঁধে মেহেদি ও মোসাদ্দেক দলকে এনে দিয়েছেন ১৬৬ রান। ১৭১ বলে ১৪ চারে ১০৫ করেছেন মেহেদি, ১০৭ রান করতে মোসাদ্দেক খেলেছেন ২২৯ বল, মেরেছেন ১৩টি চার ও ৩টি ছয়। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার একে টাইরন ১৪২ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪২২ ও ২১ ওভারে ৬৭/২ (মেন্ডিস ২৫*, ভানুকা ২১; জুবায়ের ১/১৮, রিফাত ১/২৩)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ১১৯.২ ওভারে ৩৯৭ (মোসাদ্দেক ১০৭, মেহেদি ১০৫, নাজমুল ৫৫, ইয়াসির ২৭; টাইরন ৭/১৪২, করুনারত্নে ১/৪৭, ফার্নান্ডো ১/৬৫, নানয়াক্কারা ১/৯৮)।