মোস্তফা কামাল এসিসির প্রধান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এসিসির ২১তম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী দুই বছর তিনি এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।আজ বুধবার সিঙ্গাপুরে এসিসির বার্ষিক সভায় মোস্তফা কামালকে এসিসির প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাটের স্থলাভিষিক্ত হবেন। ইউএনবি।