মোহামেডান-ঊষা ম্যাচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি লিগ শুরুর প্রথম দিনেই মুখোমুখি হয়েছিল আবাহনী-ঊষা। আজ চতুর্থ দিনে আরেকটি বড় ম্যাচ। এবার মুখোমুখি মোহামেডান-ঊষা। আবাহনীকে হারানো ঊষা আজ মোহামেডানকে হারাতে পারলে লিগ লড়াইয়ে অনেক দূর এগিয়ে যাবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেল সোয়া চারটায় শুরু ম্যাচ।কাল বাংলাদেশ পুলিশকে ১১-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছে সোনালী ব্যাংক। হ্যাটট্রিক করেছেন অজিত কুমার। দুটি করে গোল রানা যুবায়ের ও শাহজাদ নাসিরের। অন্য ম্যাচে অ্যাজাক্স ২-২ গোলে ড্র করেছে আজাদের সঙ্গে। অ্যাজাক্সের গোল দুটি করেছেন রাহাত। আজাদের গোলদাতা সালাউদ্দিন ও শোয়েব।