মোহামেডান-ঊষার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে টানা তৃতীয় জয় তুলে নিল মোহামেডান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাদা-কালোরা কাল ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ দলকে। অন্য ম্যাচে ক্লাব কাপ চ্যাম্পিয়ন ঊষা ১১-১ গোলে বিধ্বস্ত করেছে মেরিনার ইয়াংসকে। লিগে এটি ঊষার দ্বিতীয় জয়। আজকের খেলা: সোনালী ব্যাংক-সাধারণ বীমা, আবাহনী-ওয়ারী (বেলা ২-৩০ মি., ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)