মোহামেডান ও সোনালী ব্যাংকের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতেই চলেছে মোহামেডান ও সোনালী ব্যাংক। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকিতে কাল টানা পঞ্চম জয় তুলে নিল দল দুটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক ৬-০ গোলে হারিয়েছে ওয়ারীকে। গোল করেছেন ইমরান, নাসির, আসিফ, অজিত, খাইরুল ও রেজাউল। চিরচেনা সাদা-কালো জার্সির বদলে নতুন সাদা-কালো ডোরাকাটা জার্সি নিয়ে কাল খেলল মোহামেডান। তবে নতুন জার্সিতেও তারা যথেষ্টই দাপুটে, সাধারণ বীমাকে হারাল ৫-০ গোলে। রাসেল মাহমুদ (জিমি) ৩টি, মামুনুর রহমান (চয়ন) ২টি ও গোলাম মোস্তফা ১টি গোল করেছেন।