মোহামেডান কোচ মারুফের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেভাবে চলছিল সবকিছু, তাঁর পদত্যাগ সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। পরশু পদত্যাগ করলেন মারুফুল হক। এর ফলে কোচবিহীন হয়ে পড়ল মোহামেডান ফুটবল দল।ফরাশগঞ্জের সঙ্গে ড্র করে পেশাদার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে গিয়েছিল মোহামেডান। এর পর থেকে আর ক্লাবেই যাননি মারুফ। গত ম্যাচে ছিলেন না মাঠেও।গত মৌসুমে মোহামেডানের দায়িত্ব নিয়েছেন। পেশাদার লিগ জিততে পারেননি, তবে জিতেছেন ফেডারেশন কাপ ও সুপার কাপ। এবার ফেডারেশন কাপ জিতলেও পেশাদার লিগ সম্ভবত অধরাই থেকে যাচ্ছে। তারই পরিণতি এই পদত্যাগ।