মোহামেডান দাবা টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাধিক খুদে দাবাড়ুর পদচারণে মুখরিত মোহামেডান মিলনায়তন। পাশেই বসা অভিভাবকেরা। খুদে দাবাড়ুরা অনুশীলন নিয়ে ব্যস্ত।
মোহামেডানের উদ্যোগে শুরু হওয়া আন্তর্জাতিক স্কুল দাবায় কাল ভারত ও শ্রীলঙ্কা থেকে পাঁচজন দাবাড়ু এলেও নেপালের কেউ আসেনি।
ভিসা জটিলতার কারণে ওদের আসতে দেরি। কাল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল
রাকিব ও এনামুল হোসেন রাজীব। আগামীর দাবাড়ুরা শুনল দেশসেরা দাবাড়ুদের কথা। জিয়াউর রহমান বললেন, ‘এমন টুর্নামেন্ট
নিয়মিত আরও বেশি আয়োজন করা উচিত। তাহলেই ভবিষ্যতে বেশি বেশি দাবাড়ু বেরিয়ে আসবে।’