মোহামেডান ফুটবলারদের কারণ দর্শানোর নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধার কাছে পরশু ৪-১ গোলে হেরেছে মোহামেডান। বাংলাদেশ লিগের এই ম্যাচটা হয়েছে গোপালগঞ্জে। কাগজকলমে মোহামেডানের চেয়ে পিছিয়ে মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযোদ্ধার কাছে এমন পরাজয় কোনোভাবেই মানতে পারছেন না মোহামেডান কর্মকর্তারা। এই ম্যাচের প্রথম একাদশের খেলোয়াড়দের কাছে হারের ব্যাখ্যা চেয়ে কাল রাতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে খেলোয়াড়দের।