প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেটে কাল বিকেএসপি ২৬৪ রানে ইন্দিরা রোডকে এবং মোহামেডান ৯ উইকেটে ওরিয়েন্টকে হারিয়েছে। গুলশান ইয়ুথ মাঠে অধিনায়ক শারমিন আক্তার (১০৭) ও ফারজানা হকের (১০১) সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান করে বিকেএসপি। এই দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ২০১ রান। বোলিংয়েও ইন্দিরা রোডকে মাত্র ৫৯ রানে অলআউট করে বিকেএসপি। ৪ উইকেট নিয়েছেন মোরশেদা। সিটি ক্লাব মাঠে অধিনায়ক সালমার অলরাউন্ড নৈপুণ্যে সহজেই জয় পাওয়া মোহামেডানের বিপক্ষে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় দুই রায় পরিবারের পাঁচ বোনের দল ওরিয়েন্ট। ৪ উইকেট নেওয়া সালমার বোলিং বিশ্লেষণ ৮-৬-১০-৪। ৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় মোহামেডান। সালমা করেছেন ২৩ বলে ৩৪।