মোহামেডান হকির পাকিস্তান-মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু কাগজ-কলমে সেরা দলটা গড়েই ক্ষান্ত দিচ্ছে না মোহামেডান। নিজেদের হকি দলটাকে আরও শক্তিশালী করতে এবার পাকিস্তান মিশনে নেমে পড়ছে সাদা-কালোরা। কোচ আর খেলোয়াড় খুঁজতে আজ করাচি যাচ্ছেন মোহামেডানের দুই কর্মকর্তা—হকি দলের ম্যানেজার জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আরিফুল হক (প্রিন্স) এবং হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনির।কাল আরিফুল হক জানালেন, এই সফরে তাঁরা তাহির জামানের সঙ্গে কথা বলবেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ককে মোহামেডানের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হবে। তাহিরকে পাওয়া না গেলে বাংলাদেশের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ডের ব্যাপারে ভাবা হবে। গেরহার্ড নিজে খুব আগ্রহী। এ ছাড়া সাবেক পাকিস্তান অধিনায়ক শাহবাজ আহমেদকে সপ্তাহ দুয়েকের জন্য উপদেষ্টা কোচ হিসেবে পাওয়ার আশা করছে মোহামেডান।