মোহামেডানই গ্রুপসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দল সেমিফাইনালে উঠে গিয়েছিল প্রথম তিন ম্যাচ জিতেই। কাল মুখোমুখি লড়াইয়ে সোনালী ব্যাংককে ৬-৩ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে শক্তিশালী মোহামেডানই। মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্লাপ কাপ হকির এই ম্যাচে মোহামেডানের জার্সি গায়ে খেলেছেন জার্মান গোলরক্ষক লরেঞ্জ নেফ। প্রথমে দুটি ভালো সেভ করেছেন, কিন্তু পরে ভেঙে যায় তাঁর প্রতিরোধ।আকর্ষণীয় এ ম্যাচে মোহামেডান এগিয়ে যায় তো ম্যাচে ফেরে সোনালী ব্যাংক। এভাবে ১-১, ২-২, ৩-৩ হয়েছে। কিন্তু চার পাকিস্তানিকে নিয়েও মোহামেডানকে আটকাতে পারেনি ব্যাংক দল। মোহামেডানের চয়ন-আলমগীর দুটি করে, মানিক-জিমি করেছেন একটি করে গোল। ব্যাংক দলের তিনটি গোলই দুই পাকিস্তানির—রানা জুবায়ের (২টি) ও শাহজাদ নাসির।কাল অন্য ম্যাচে মেরিনার ইয়াংস ৪-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। আজ আবাহনী-ঊষা ম্যাচ বিকেল সাড়ে চারটায়।