মোহামেডানই শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার দাবা লিগে ছয় খেলায় পুরো ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে মোহামেডান। কাল ষষ্ঠ রাউন্ডে সাদা-কালোরা ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে তিতাস ক্লাবকে। ১০ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে নৌবাহিনী ও লিওনাইন।
চেন্নাইয়ে দাবা: ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠানরত মহিলা গ্র্যান্ডমাস্টার দাবায় তৃতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট করে পেয়েছেন মাহমুদা হক চৌধুরী মলি ও জাহানারা হক রুনু। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও মাসুদা বেগম দেড় পয়েন্ট করে পেয়েছেন।