মোহামেডানকে ধরে ফেলেছে ডেসটিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন এককভাবে শীর্ষে ছিল মোহামেডান। অনির্বাণ-আর্টিসান প্রিমিয়ার ডিভিশন দাবার তৃতীয় রাউন্ড শেষে কাল তাদের ছুঁয়ে ফেলেছে এয়ার ডেসটিনি। তৃতীয় রাউন্ড শেষে দুই দলেরই পয়েন্ট ৬। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে মোহামেডান ৪-০ পয়েন্টে নেবুলা চেস ক্লাবকে এবং এয়ার ডেসটিনি লিমিটেড ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবকে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তিতাস ক্লাব। তারা ৩-১ পয়েন্টে হারিয়েছে লিওনাইন চেস ক্লাবকে।লায়লা আলম রেটিং দাবা: তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও নাজরানা খান। ২ পয়েন্ট নিয়ে এদের পরই রয়েছেন ফারজানা হোসাইন, হামিদা খান, জাহানারা হক, চৌধুরী মাহমুদা হক, আহেলী সরকার, নাফিসা এবং মেহনাজ আহম্মেদ।