মোহামেডানে নির্বাচন হতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাধারণ সভা ও নির্বাচনের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। ঐতিহ্যবাহী এই ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে তাই আপাতত কোনো আইনগত বাধা নেই। এই আদেশের পর কাল মোহামেডানের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে—নির্বাচন ও এজিএম হবে ২৩ জুন।গত ৩১ মে হাইকোর্ট ক্লাবের সাধারণ সভা ও নির্বাচনের ওপর তিন মাস স্থগিতাদেশ দিয়েছিলেন। কাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ২১৩ জন সদস্যের মধ্যে ৬২ জন সদস্যকে অবৈধ দাবি করে বার্ষিক সাধারণ সভার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরিচালক লুৎফুর রহমান বাদল।