মোহামেডানে পিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল খবরটা—মোহামেডানের কোচ হতে পারেন গেরহার্ড পিটার। অবশেষে জাতীয় দলের সাবেক কোচই ক্লাবটির দায়িত্ব নিতে আজ ঢাকা আসছেন। সঙ্গে ট্রেনার হিসেবে আসছেন মেনটোস আকিন। মোহামেডান হকি দলের চেয়ারম্যান শফিউল্লাহ মনির জানিয়েছেন, ‘প্রিমিয়ার ও ক্লাব কাপ হকির জন্য তাঁকে আনা হচ্ছে।’ পিটার বাংলাদেশ জাতীয় হকি দলের দায়িত্ব নিয়েছিলেন ২০০৯ সালে। কিন্তু পরের বছর নভেম্বরেই দায়িত্ব ছেড়ে জার্মানি পাড়ি জমান। তাঁর অধীনে এসএ গেমসে ব্রোঞ্জ জেতা ছাড়া বড় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ দল।