মোহামেডানের অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতলেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ সামনে রেখে কাল খেলা শুরু করেছিলেন মোহামেডানের দাবাড়ুরা। কিন্তু অনির্বাণ-আর্টিসান প্রিমিয়ার দাবা লিগে জিততে পারেনি তারা, ২-২ পয়েন্টে ড্র করেছে ডেসটিনি ২০০০-এর সঙ্গে। তবে আজ শেষ রাউন্ডে দুর্বল বশির মেমোরিয়ালের সঙ্গে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান। অষ্টম রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে তারা। তবে অষ্টম রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিমান। তারা ৩-১ পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জ প্রীতম-প্রিজম ক্লাবকে। লায়লা আলম রেটিং দাবা: সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।