মোহামেডানের গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে আজাদকে ৮-০ গোলে হারিয়েছিল মোহামেডান। কাল পুলিশকে নিয়ে যেন ছেলেখেলাই করল সাদা-কালো দলটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুলিশকে উড়িয়ে দিয়েছে তারা ১৬-০ গোলে। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান হ্যাটট্রিকসহ করেছেন সর্বোচ্চ ৭ গোল, সবগুলোই পেনাল্টি কর্নার থেকে। দুই ম্যাচে ১২ গোল হলো তাঁর। গোলাম মোস্তফা ৩টি ও নান্নু ২টি করে গোল করেছেন। একটি করে গোল করেছেন রাসেল মাহমুদ (জিমি), কামরুজ্জামান রানা, রাসেল ও ইমরান হাসান। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৭-৩ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংসকে। সোনালী ব্যাংকেরও এটা টানা দ্বিতীয় জয়। জয়ী দলের পাকিস্তানি খেলোয়াড় শাহজাদ নাসির করেছেন ৩টি গোল। ইমরান, রিয়াজ, আশরাফ ও রুবেল করেছেন ১টি করে। মেরিনার ইয়াংসের গোল দুটি মোস্তাফিজুর ও তাহেরের।