মোহামেডানের জবাব জামাল নীরব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের দেওয়া কারণ দর্শাও নোটিশ প্রথমে গ্রহণ করতে চাইছিল না শেখ জামাল ধানমন্ডি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরে সেটি গ্রহণ করে কাল জবাবও দিয়েছে মোহামেডান। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার পক্ষে তাঁর আইনজীবী ওই জবাব পাঠান। জবাব বলতে ফেডারেশনের তোলা অভিযোগ প্রসঙ্গে পাল্টা কিছু প্রশ্ন তুলেছে মোহামেডান। কিন্তু বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা কাল পার হলেও কারণ দর্শানো নোটিশের জবাবই দেয়নি শেখ জামাল।