মোহামেডানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণ ও রেফারি লাঞ্ছিত করার জন্য জরিমানা গুনতে হচ্ছে মোহামেডানকে। প্রিমিয়ার ফুটবল লিগে গত ২২ জানুয়ারি শেখ জামালের বিপক্ষে ম্যাচ রেফারি আবদুল হান্নান লাল কার্ড দেখান মোহামেডানের বেইবেক ও জাহিদকে। একই সঙ্গে অতিরিক্ত সময় শেষ হওয়ার পরও বেশি সময় খেলানোর প্রতিবাদে ক্ষুব্ধ সমর্থকেরা মাঠেই রেফারিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ডিসিপ্লিনারি কমিটি এ জন্য গতকাল ২০ হাজার টাকা জরিমানা করেছে মোহামেডানকে। সেই সঙ্গে ক্লাবের দুই বল-বয়কে পাঁচ ম্যাচ স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে কমিটি। এ সময় সিদ্ধান্তের আগেই অবশ্য রেফারি আবদুল হান্নানকে কোনো ম্যাচ পরিচালনা করতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান।