শেখ জামালের কাছে হার দিয়ে এবারের লিগ শুরু হয়েছিল মোহামেডানের। ম্যাচটা হয়েছিল ২০১১ সালে। দুই দিন পর শুরু নতুন বছরে নতুন করেই শুরু মোহামেডানের পথচলা। মোহামেডান কাল পেয়েছে টানা পঞ্চম জয়। ৩০ রানের জয়টি সিসিএসের বিপক্ষে। ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় পেয়েছে গাজী ট্যাংকও। বিমানকে ভূপাতিত করে ৬ উইকেটে জেতার সঙ্গে নেট রান রেটও বাড়িয়ে নেওয়ায় আপাতত লিগের শীর্ষস্থানটাও তাদের দখলে। মিরপুরে কলাবাগানকে ৭ উইকেটে হারিয়েছে আগের ম্যাচে ভিক্টোরিয়ার কাছে পরাজিত আবাহনী।২২৮ রান তাড়া করে আবাহনী জিতেছে ৩৩ বল হাতে রেখেই। দলটির চতুর্থ জয়ে সবচেয়ে বড় অবদান আনামুল হকের। এবারের লিগের সপ্তম সেঞ্চুরিটি পূর্ণ করে ১২০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। তাঁর সেঞ্চুরিতে সেঞ্চুরির সংখ্যায় পাকিস্তানিদের (৩টি) ছাড়িয়ে গেলেন বাংলাদেশি (৪) ব্যাটসম্যানরা।আবাহনীকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ২২ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা মেরেছেন। ছক্কা তিনটির দুটিই রিপনের করা ৪৪তম ওভারের শেষ দুই বলে। আনামুলের ১৪০ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছয়। এর আগে ছয় ম্যাচের পাঁচটিতেই পরাজিত কলাবাগান ৮ উইকেটে করেছিল ২২৭ রান। সর্বোচ্চ ৭২ রান করেন নাসিরউদ্দিন ফারুক।ফতুল্লায় মোহামেডানকে পরাজয়ের শঙ্কাতেই ফেলে দিয়েছিল সিসিএস। যদিও শেষ পর্যন্ত তারা হেরেছে ৩০ রানে। ২২৫ রানের লক্ষ্যে ব্যাট করা দলটি ৪৪.১ ওভারে ৫ উইকেটে করে ফেলেছিল ১৮৫। জিততে হলে ৩৫ বলে করতে হতো ৪০ রান। কিন্তু মাত্র ১৬ বলের ব্যবধানে শেষ পাঁচটি উইকেট হারিয়ে ১৯৪ রানেই শেষ সিসিএস। ইমতিয়াজ হোসেন (৬০) ও ইমরুল কায়েসের (৫২) ওপেনিং জুটি ১০৯ রান দিলেও মোহামেডান দুই শ পেরোয় রাজিন সালেহর স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে। ৩৭ বলে ৫২ রানের ইনিংসের শেষ ১০ বলেই তিনি করেছেন ২৭ রান।বিকেএসপিতে এবারের লিগের সর্বনিম্ন স্কোর করে ৮১ রানেই অলআউট বিমান। ৩২ রানে ৩ উইকেট হারালেও ১৯ ওভারেই এই রান টপকে যায় গাজী ট্যাংক। জয়ের ১ রান দূরে আউট হয়ে যান সর্বোচ্চ ৩০ রান করা নাসির হোসেন।সং ক্ষি প্ত স্কো রকলাবাগান: ৫০ ওভারে ২২৭/৮ (নাসিরউদ্দিন ৭২, রিফাতউল্লাহ ৪১, রিপন ২৩, সোহাগ ২০; মাহমুদউল্লাহ ২/৩৬, হাসান ২/৩৭, অপু ২/৪৩)। আবাহনী: ৪৪.৩ ওভারে ২২৮/৩ (আনামুল ১২০*, মার্শাল ৩৯, মাহমুদউল্লাহ ৩৬*, ফজলে রাব্বি ২১; রকিবুল ২/৩৪)।ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী। মোহামেডান: ৫০ ওভারে ২২৪/৬ (ইমতিয়াজ ৬০, ইমরুল ৫২, রাজিন ৫২*, নাঈম ২৯; রশিদ ২/২৫, ফোরকান ২/৫৯)। সিসিএস: ৪৬.৫ ওভারে ১৯৪ (রবিউল ৫৪, সুলেমান ৫০, রকিবুল ৩৮; নূর ৪/৩০, ইয়াসিম ৩/২৮, অমিতাভ ২/৩৫)।ফল: মোহামেডান ৩০ রানে জয়ী।বিমান: ৩৯.৫ ওভারে ৮১ (কাশিফ ১৬; নাইয়ার ৪/১৯, সানজামুল ৩/১৪)। গাজী ট্যাংক: ১৯ ওভারে ৮২/৪ (নাসির ৩০, মমিনুল ২১; তাসকিন ১/৮)।ফল: গাজী ট্যাংক ৬ উইকেটে জয়ী।