মোহামেডানের ট্রায়ালে চার বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ এমেকার আনা আফ্রিকানদের বিদায় দিয়ে নতুন বিদেশি নিতে চায় মোহামেডান। সেই প্রক্রিয়ায় এক ধাপ অগ্রগতি। সাদা-কালোর অনুশীলনে যোগ দিয়েছেন বেনিনের ফুটবলার ওয়াসিও, নাইজেরিয়ার পিটার, ওয়াসি এবং এমেকাও। ক্যামেরুনের একজন এসেছিলেন, তবে তাঁকে প্রথম দর্শনেই বিদায়। এ ছাড়া ট্রায়ালে দেখার জন্য আরও কয়েকজন বিদেশি আনছে মোহামেডান।