মোহামেডানের নিবার্চন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি মামলা শেষ না হতেই আরেকটি মামলা। মামলার ভারে এখন জেরবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নির্বাচন ও সাধারণ সভার নতুন তারিখ ২৩ জুন। এই অবস্থায় কাল মোহামেডানকে লিমিটেড কোম্পানিতে পরিণত করার প্রক্রিয়াকে অবৈধ দাবি করে হাইকোর্টে মামলা করেছেন ক্লাবের আজীবন সদস্য মনিরুল হক চৌধুরীসহ ছয়জন। এ নিয়ে তিনটি মামলা হলো।সর্বশেষ মামলাটির পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ মোহামেডানের এজিএম ও নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল গতকাল। কাল শেষ দিনে চমক হিসেবে সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছেন বর্তমান সভাপতি কুতুবউদ্দিন আহমেদ। মামলার কারণে নির্বাচনের অবশিষ্ট কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।