মোহামেডানের নির্বাচন এখন আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের পরিচালনা পর্ষদের নির্বাচন গড়াল আদালতে। ক্লাবের ২১৩ জন সদস্যের মধ্যে ৬২ জনকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট করেছেন ক্লাবের পরিচালক লুৎফর রহমান বাদল। আদালতের দেওয়া আদেশ—তিন মাসের জন্য নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখতে হবে। ৫ জুন অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভাও স্থগিত থাকবে। এ বিষয়ে আদালতে শুনানি ১০ জুলাই।মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভুইয়া বলেছেন, ‘লুৎফর রহমান সাহেব এই মামলা করতে পারেন কি না, তা আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে ক্লাব প্রয়োজনীয় আইনগত দিক দেখে ব্যবস্থা নেবে।’উল্লেখ্য, সমঝোতার স্বার্থে কেউই মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন স্থগিত হয়ে গেছে তিন দিন আগে। ওদিকে উকিল নোটিশ পাঠিয়েছেন ক্লাবের এক আজীবন সদস্য। সব মিলিয়ে নির্বাচন ঘিরে মোহামেডানে এক ভজঘট অবস্থা।