মোহামেডানের পর্তুগিজ কোচ আসছেন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের পর্তুগিজ ফুটবল কোচ রুই ক্যাপেলা ঢাকায় আসছেন আগামীকাল ভোরে। ৪৪ বছর বয়সী উয়েফা প্রো লাইসেন্সধারী ক্যাপেলার ঢাকায় কোচ হয়ে আসছেন, পর্তুগালের পত্রিকাতেই এটি খবর হয়েছে। ক্যাপেলা মোহামেডান সম্পর্কে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মোহামেডান বাংলাদেশের ঐতিহ্যবাহী দল। গতবার তারা লিগে পঞ্চম হয়েছে। এবার ভালো কিছু করার আশায় আমার সঙ্গে চুক্তি করছে তারা।’
গত দুই মৌসুম মোহামেডানের প্রধান কোচ সাইফুল বারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন। তাই এবার তাঁকে না পেয়ে মোহামেডান হোসে মরিনহোর দেশের কোচের শরণ নিল। ক্যাপেলা এর আগে পেরুর প্রিমিয়ার লিগের একটা দলের কোচ ছিলেন।