মোহামেডানের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ থেকে বিদায় নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ খেলায় মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে মুক্তিযোদ্ধা।একই গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত হয়েছে কক্স সিটিরও। তবে মুক্তিযোদ্ধার মতো জয় পায়নি দলটি। শেষ আট নিশ্চিত করার ম্যাচে বিজেএমসির কাছে ০-৬ গোলে হার মানে কক্স সিটি।বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে এমিলির দেওয়া গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এরপর ৫৬ মিনিটে মিথুন ও ৬৫ মিনিটে সানডের গোলে ম্যাচে ৩-০-তে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৭০ মিনিটে একটি গোল করে হারের ব্যবধান কমান মোহামেডানের উইলকক।কমলাপুরে বিজেএমসির কাছে পাত্তাই পায়নি কক্স সিটি। তবে ০-৬ গোলে বিধ্বস্ত হওয়ার পরও শেষ আট নিশ্চিত হয় আগের ম্যাচে মোহামেডানকে হারানো কক্স সিটির। বাসস।