মোহামেডানের বিশেষ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের আহ্বায়ক কমিটির গতকালের সভায় ক্লাবকে লিমিটেড কোম্পানি করার জন্য সাত সদস্যের বিশেষ কমিটি করা হয়েছে। ক্লাবের আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত কমিটিতে আছেন—লোকমান হোসেন ভূঁইয়া, আমিনুল হক মনি, মোস্তাকুর রহমান, মাহবুবুল আনাম, জাহেদ আলী চৌধুরী ও কবির আহমেদ ভূঁইয়া। এ ছাড়া শফিকুল ইসলাম মানিককে কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারটা অনুমোদিত হয়েছে এই সভায়।