মোহামেডানের ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ফুটবলকে আরও জনপ্রিয় এবং স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মোহামেডান। রংপুর বিভাগের ৮টি জেলায় প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে মোহামেডান মহিলা দল। ২১ ডিসেম্বর রংপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে সফর। এর পরের ম্যাচগুলো হবে ২৩ ডিসেম্বর পঞ্চগড়, ২৪ ডিসেম্বর ঠাকুরগাঁও, ২৬ ডিসেম্বর দিনাজপুর, ২৭ ডিসেম্বর নীলফামারী, ২৮ ডিসেম্বর লালমনিরহাট, ২৯ ডিসেম্বর কুড়িগ্রাম ও ৩০ ডিসেম্বর গাইবান্ধায়। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।