মোহামেডানের সঙ্গী গাজী-দোলেশ্বর

সুপার লিগের ছয় দলের তিনটিকে পেয়ে গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। কাল সুপার লিগে খেলা নিশ্চিত হয়েছে গাজী ট্যাংক, প্রাইম দোলেশ্বর ও মোহামেডানের। ৯ ম্যাচে সমান ১২ পয়েন্ট পাওয়া এই তিন দলের সঙ্গী হবে অন্য কোন তিন ক্লাব, সেটা নির্ধারিত হবে আগামীকাল প্রথম পর্বের শেষ দিনে।
ফতুল্লায় কাল কলাবাগান ক্রিকেট একাডেমির কাছে হারলেও সুপার লিগে উঠে গেছে গাজী ট্যাংক। বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্সকে ২৭ রানে হারিয়েছে অবনমনের শঙ্কায় থাকা আবাহনী। এ ছাড়া বিকেএসপির দুই নম্বর মাঠে খেলাঘরকে ৬ উইকেট হারিয়ে মুশফিকুর রহিমের শেখ জামাল এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রাইম ব্যাংক সুপার লিগের স্বপ্ন উজ্জ্বল করেছে।
ফতুল্লায় ওপেনার আবদুল মজিদের ১০২ ও হ্যামিল্টন মাসাকাদজার ৭৭ রানে গাজী ট্যাংককে ৯ উইকেটে হারিয়েছে কলাবাগান একাডেমি। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১৫০ রান যোগ করেছেন এই দুজন। এর আগে ২০৪ রানে অলআউট হয় গাজী, সর্বোচ্চ ৮৩ রান ইমরুল কায়েসের। মিরপুরে ভিক্টোরিয়ার ১৩৪ রান ২৬.১ ওভারেই পেরিয়ে যায় প্রাইম ব্যাংক। ওপেনার সৈকত আলী ৮১ রানে অপরাজিত ছিলেন। প্রাইম ব্যাংকের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ৯.১ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
বিকেএসপিতে আবাহনী অলআউট হয় ২২৭ রানে। আর ৯৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলা ব্রাদার্স অলআউট ২০০ রানে। আবাহনীর বাঁহাতি স্পিনার শামসুল আলম ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। বিকেএসপির অন্য মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল খেলাঘরকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল। খেলাঘরের আরিফুল হককে এলবিডব্লু করে লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৩০০ উইকেট পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ৪০.১ ওভারে ১৩৪ (নাসির ৩৫, মাইশুকুর ৩৩, রবিউল ২৫; এনামুল জু. ৩/১৮, ডসন ৩/২৪, বোপারা ২/৩২, তাপস ১/১০, জিয়াউর ১/২৬)। প্রাইম ব্যাংক: ২৬.১ ওভারে ১৩৮/৩ (সৈকত ৮১*, রুম্মন ২৫, বোপারা ১৭; মারজান ২/৪৪, ইশতিয়াক ১/৩৪)।
ফল: প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক জুনিয়র (প্রাইম ব্যাংক)।
খেলাঘর: ৪৬.৫ ওভারে ১৯০ (মালানি ৪৪, ভ্যানডর্ট ৪০, নিয়াজ ৩০; সানি ৪/২২, পেরেরা ২/২৫, নাহিদুল ২/২৬, রাজ্জাক ১/৩৩, শুভাশিস ১/৪৪)। শেখ জামাল: ৩৫.২ ওভারে ১৯৪/৪ (মুনাবীরা ৮৮, মুশফিক ৩১, জুনায়েদ ২২; মালানি ১/২৪, ফোরকান ১/২৯, ফয়সাল ১/৩১)।
ফল: শেখ জামাল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইলিয়াস সানি (শেখ জামাল)।
গাজী ট্যাংক: ৪৯.৫ ওভারে ২০৪ (ইমরুল ৮৩, আফতাব ২২, হামিদুল ২২; জাকারিয়া ২/২৩, মাকসুদুল ২/৪১, অভিষেক ২/৪১, শরীফউল্লাহ ১/২০)। কলাবাগান একাডেমি: ৪১.১ ওভারে ২০৭/১ (মজিদ ১০২*, মাসাকাদজা ৭৭*, অভিষেক ২১)।
ফল: কলাবাগান সিএ ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আবদুল মজিদ (কলাবাগান সিএ)।
আবাহনী: ৪৯.৩ ওভারে ২২৭ (স্মিথ ৬২, আলাউদ্দিন ৪৪, শাহরিয়ার ৪৩, ওয়েসেলস ২৪, আল আমিন-২ ২৪; সোহরাওয়ার্দী ৪/৪১, অলক ২/৩০, ইফতেখার ১/২২, নাজমুস ১/৪১, সানজামুল ১/৪৪)। ব্রাদার্স: ৪৬.১ ওভারে ২০০ (জসিমউদ্দিন ৩৩, সামারাবীরা ২৮, ইমতিয়াজ ২১; শামসুল ৫/৩৭, আল আমিন ২/৩৪, নাবিল ১/৩০, আল আমিন-২ ১/৪২)।
ফল: আবাহনী ২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শামসুল আলম (আবাহনী)।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পরি. পয়েন্ট
গাজী ট্যাংক ৯ ৬ ৩ ০ ১২
প্রাইম দোলেশ্বর ৯ ৬ ৩ ০ ১২
মোহামেডান ৯ ৬ ৩ ০ ১২
কলাবাগান সিএ ৯ ৫ ৩ ১ ১১
শেখ জামাল ৯ ৫ ৪ ০ ১০
প্রাইম ব্যাংক ৯ ৫ ৪ ০ ১০
ব্রাদার্স ৯ ৪ ৪ ১ ৯
ভিক্টোরিয়া ৯ ৪ ৪ ১ ৯
আবাহনী ৯ ৩ ৬ ০ ৬
কলাবাগান কেসি ৮ ২ ৫ ১ ৫
খেলাঘর ৯ ১ ৮ ০ ২