মোহামেডানের হকি লিগ ব্যাংককে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি সহযোগী ক্লাবকে নিয়ে ঢাকায় বিদ্রোহী হকি লিগ আয়োজন করতে চেয়েছিল মোহামেডান। কিন্তু ঢাকা হকি লিগ নামের এই আয়োজনে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম পাওয়া যাবে না ভেবে বিকল্প ভেন্যু হিসেবে দেশের বাইরে ব্যাংকককে বেছে নিচ্ছে তারা।

থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতি ওরাওয়ি মাকুদির মাধ্যমে সেই উদ্যোগ অনেক দূর এগিয়েও গেছে। মোহামেডানের হকি ম্যানেজার ও সাবেক খেলোয়াড় আরিফুল হক জানিয়েছেন, মাকুদির নিজস্ব স্পোর্টস কমপ্লেক্স আছে। সেখানেই তিনি মোহামেডানকে হকি লিগ আয়োজন করতে দেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। যা ১০ ডিসেম্বরে শুরু করার পরিকল্পনা চলছে।