মোহামেডানের ১৯, জিমির ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে কাল দুর্বল রেলওয়েকে হকি শেখাল মোহামেডান। মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডান ১৯-০ গোলে হারিয়েছে রেলওয়েকে। এর মানে গড়ে প্রায় সাড়ে ৩ মিনিট পরপর হয়েছে একটি করে গোল! ১৯ গোলের ১১টিই দিয়েছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তাসওয়ার আব্বাস ৬টি, লালন ও রুবেল ১টি করে গোল দিয়েছেন। এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা। দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ স্পোর্টিংয়ের সঙ্গে। আজাদের দেবাশিস, সজীব ও নাসির ১টি করে গোল করেছেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের সেরাজ আলী, জগজিৎ সিং ও শাহবাজ আলী ১টি করে গোল করেছেন।