মোহামেডানেরই থাকল দাবার শিরোপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার দাবা লিগে মোহামেডানকে চ্যালেঞ্জ জানানোর মতো একটা দলই ছিল—দুরন্ত রাজশাহী। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে পারল না তারা। ৯ ম্যাচের সব কটি জিতে শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে সাদা-কালোরা। তাদের প্রাপ্ত পয়েন্ট ১৮। কাল শেষ রাউন্ডে মোহামেডান ৪-০-তে হারিয়েছে এয়ার ডেসটিনি লিমিটেডকে। ১৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে দুরন্ত রাজশাহী।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন সহসভাপতি সৈয়দ শাহাবউদ্দিন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শিলাইদহ ডেইরির পরিচালক গাজী নাজমুল তারেক।