মোহামেডােনর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগে দুই ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল কাল মোহামেডান। তা-ও অতিকষ্টে হারাল তারা পয়েন্ট তালিকার তলানিতে থাকা উত্তর বারিধারাকে। এিদন বঙ্গবন্ধু স্টেডিয়ামে এিমলি ৮৩ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান সিফাত। ২-০ গোলে জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে উঠল মোহামেডান। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ৩৮। সবার ওপরে শেখ জামাল (৪৫)। ১২ পয়েন্ট নিয়ে সবার নিচে বারিধারা। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে পঁাচটায় ব্রাদার্সের মুখোমুখি হবে শেখ রাসেল।