মোহাম্মদ আকরাম পাকিস্তানের নতুন বোলিং কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক পেস বোলার মোহাম্মদ আকরামকে পাকিস্তানের নতুন বোলিং কোচ করা হয়েছে। তিনি এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। এ মাসে আরব আমিরাতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই তাঁর কাজ শুরু হবে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।আজ শুক্রবার দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালক ইন্তিখাব আলম বলেন, ‘এক বছরের জন্য সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আকরামকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুজনের সংক্ষিপ্ত তালিকা থেকে তাঁকে দায়িত্ব দেওয়া হলো।’মোহাম্মদ আকরাম ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৯ টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৫ ম্যাচে ৪১৫ উইকেট নেন এই বোলার। ইংলিশ কাউন্টি লিগেও খেলেছেন তিনি।