মোহাম্মদ আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। বিপিএলে প্রথম ম্যান অব দ্য ম্যাচ। দুটোই এক দিনে পেলেন মোহাম্মদ আশরাফুল। প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পেতে ৫৯ ম্যাচ খেলতে হয়েছে টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে। আর বিপিএলে প্রথমবারের মতো ম্যাচসেরা হলেন ২২তম ম্যাচে। চোখ ধাঁধানো কিছু শট, কাল মিরপুর যেন ফিরে পেল পুরোনো সেই আশরাফুলকে। ৫৮ বলে অপরাজিত ১০৩, খুলনার ১৭৬ রান টপকে ঢাকাকে জেতাতে মূল ভূমিকা রেখেছেন। ম্যাচসেরা বেছে নিতে নির্বাচকদের মোটেই কষ্ট হয়নি।