মোহালিতে বৃষ্টির হানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি পণ্ড করে দিয়েছে মোহালি টেস্টের প্রথম দিন। মাঠে গড়াতে পারেনি একটি বলও। অনুষ্ঠিত হয়নি টসও। স্থানীয় সময় বেলা একটার দিকে ম্যাচ রেফারি ও আম্পায়াররা মাঠ পরিদর্শন করে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। কাল আবহাওয়া ভালো থাকলে টসের মাধ্যমে খেলা শুরু হবে। সিদ্ধান্ত হয়েছে, বাকি চার দিন খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল নয়টা থেকে।এদিকে আবহাওয়া দপ্তর আজ বিকেল ও কাল সকালেও মোহালিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ক্রিকইনফো।