মোহালির সেমিফাইনাল নতুন সুযোগ এনে দিয়েছে: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান সম্পর্কটা শুরু থেকেই বৈরীর। তবে মোহালিতে অনুষ্ঠেয় সেমিফাইনাল দুই দেশের সম্পর্কের নতুন সুযোগ এনে দিয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি বলেন, ‘ভারত ও পাকিস্তান একসঙ্গে যেমন খেলতে পারে, তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও করতে পারে। মোহালির সেমিফাইনাল দুই দেশের সামনে বিশ্ববাসীর কাছে এই বিষয়টি তুলে ধরার সুযোগ এনে দিয়েছে।’ গিলানি মোহালিতে গিয়ে খেলা দেখার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ওয়েবসাইট।