মোড় ঘুরিয়ে দিলেন লায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বিবেচনায় টেস্ট ক্রিকেট সবচেয়ে লম্বা হতে পারে, কিন্তু মোড় পাল্টে যেতে পারে চোখের পলকে। প্রথম টেস্টেও এই অভিজ্ঞতা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, পরশু হলো আরেকবার। চন্দরপল-দেওনারায়ণের দৃঢ়তায় তৃতীয় দিনটাকে মনে হচ্ছিল শুধুই ওয়েস্ট ইন্ডিজের। শেষ বিকেলে পাল্টে গেল দৃশ্যপট, নাথান লায়ন হঠাৎ হয়ে উঠলেন ‘সিংহ’। ১৯ রানে ৫ উইকেট হারিয়ে উইন্ডিজ দিন শেষ করল ধুঁকতে ধুঁকতে। আর ভালো একটা লিড নেওয়ার পথে অস্ট্রেলিয়া।প্রথম ২০ ওভারে ৫২ রান দিয়ে লায়ন ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় নতুন বলে মাত্র ৭ ওভার হওয়ার পর হঠাৎই ২৪ বছর বয়সী অফ স্পিনারের হাতে বল তুলে দিলেন মাইকেল ক্লার্ক। আর ক্লার্ক তো এখন যা ছুঁইছেন, সেটাই সোনা হয়ে যাচ্ছে। প্রথম বলেই নরসিং দেওনারায়ণকে ফিরিয়ে লায়ন ভাঙলেন লম্বা পঞ্চম উইকেট জুটি। পরের ওভারেই তুলে নিলেন পথের কাঁটা হয়ে থাকা চন্দরপলকে। পরের দুই ওভারে স্যামি ও শিলিংফোর্ডকেও। রোচকে ফিরিয়ে পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট। ৯-৪-১৬-৫—এই স্পেলেই ধ্বংস ক্যারিবীয়রা।অ্যাডিলেড ওভালের গ্রাউন্ডসম্যান থেকে লায়নের স্বপ্নের মতো উত্থানকে পূর্ণতা দিয়েছিল টেস্ট অভিষেক। গত আগস্টে টেস্ট ক্রিকেটে প্রথম বলেই পেয়েছিলেন উইকেট, অভিষেকে নিয়েছিলেন ৫ উইকেট। তবে টেস্টের কঠিন জগৎটার সঙ্গে পরিচয় হয় দ্রুতই। অভিষেকে দুই ইনিংসে ৬ উইকেট, কিন্তু পরের ১০ টেস্টে মাত্র ২৪ উইকেট। দীর্ঘদিন কাজে লাগানোর মতো একজন স্পিনার পেতে মরিয়া অস্ট্রেলিয়ান নির্বাচকেরা তবু হাল ছাড়েননি। লায়ন জানিয়ে দিলেন আস্থার প্রতিদান দেওয়ার সামর্থ্য তাঁর আছে।বিপর্যয়ে আরও একবার দলের ত্রাতা হয়ে উঠেছিলেন শিবনারায়ণ চন্দরপল। বিদ্যুৎসমস্যায় পরশু খেলা শুরু হতে দেরি হয়েছে মিনিট বিশেক। সমস্যার সমাধান করে খেলা শুরু হওয়ার পর চন্দরপল লেগে পড়েন দলের ইনিংস মেরামতে। ড্যারেন ব্রাভোকে নিয়ে চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি। ক্লার্কের আরেকটি বিস্ময়কর দূরদর্শিতায় (নাকি সৌভাগ্য!) ভেঙেছে এই জুটি। ওয়াটসনের আগে বল তুলে দেন পার্টটাইমার মাইক হাসির হাতে, একটু দেরিতে সুইং করা বলে এলবিডব্লু ব্রাভো। এরপর দেওনারায়ণকে নিয়ে পঞ্চম উইকেটে প্রায় ৪৫ ওভারে ১৩০ রান। তার পরও লায়নের তাণ্ডবে চন্দরপলের দিনটা শেষ হয়েছে দ্বিমুখী হতাশায়। নিজে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি পাননি মাত্র ৬ রানের জন্য। দলও আচমকা হারিয়েছে পথ! ওয়েবসাইট।সর্বশেষশেষ উইকেটটি নিতে ৪ বল লেগেছে অস্ট্রেলিয়ার, উইন্ডিজ করতে পেরেছে ৫ রান। কার্লটন বাফকে (২১) আউট করে অস্ট্রেলিয়াকে ৫৪ রানের লিড এনে দিয়েছেন বিয়ার। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে শুরুতেই নাড়িয়ে দিয়েছেন রোচ, এক ওভারে ফিরিয়েছেন ওয়ার্নার (১৭) ও ওয়াটসনকে (০)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ৭৩।