মোয়াজ্জেম ক্লাবের দাপট ভারোত্তোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তক্লাব ভারোত্তোলনে খেলছেন না এসএ গেমসে পদকজয়ী হামিদুল ইসলাম, মনোরঞ্জন রায়, একরামুলরা। সেনাবাহিনীর এসব খেলোয়াড় ক্লাব ভারোত্তোলনে খেলার অনুমতি পাননি বলে দাবি করলেন ফেডারেশন কর্মকর্তারা। তবে এসব সিনিয়র ভারোত্তোলক না থাকলেও কাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দাপট দেখিয়েছেন হামিদুলের সাবেক ক্লাব মেহেরপুরের মোয়াজ্জেম ক্লাব।কাল প্রথম দিনে পুরুষ বিভাগে ৫৬ কেজিতে সোনা জিতেছেন মোয়াজ্জেম ক্লাবের শরিফুল ইসলাম, ৬২ কেজিতে আইনউদ্দিন, ৬৯ কেজি ওজন শ্রেণীতে আশরাফুল। মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন ভিক্টোরিয়া ক্লাবের জোহরা আক্তার। ৪৮ কেজি ওজন শ্রেণীতে বৈদ্যনাথ জিমনেসিয়ামের মোল্লা সাবিরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী।