মৌসুম শেষ পাতোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমটাই হয়তো শেষ হয়ে গেল আলেসান্দ্রে পাতোর। চোট থাকায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা খেলতে পারেননি। কিন্তু গত মঙ্গলবার বার্সেলোনায় দ্বিতীয় লেগে দল ৩-১ গোলে পিছিয়ে পড়লে মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি মাঠে নামিয়ে দেন পাতোকে। কিন্তু উরুর পেশিতে চোট পেয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে মাঠ ছাড়তে হয় মাত্রই ১৩ মিনিট পর। ১০-১৫ দিনের মধ্যে আবার হয়তো অস্ত্রোপচার হবে তাঁর বাঁ উরুতে। গত দুই বছরে পেশিতে চোট হানা দিয়েছে ১৪ বার! গোড়ালি এবং কুঁচকির চোটও আছে। চোটের কারণে মৌসুমে পাতো খেলেছেন মাত্র ১১টি লিগ ম্যাচ। এএফপি।