মৌসুম শেষ ব্রেসনানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট যেন পিছু ছাড়ছেই না টিম ব্রেসনানের। কনুইয়ের দীর্ঘ চোট কাটিয়ে ফিরলেন এই ইংলিশ গ্রীষ্মেই। অ্যাশেজে তিন টেস্ট খেলে ইংল্যান্ড টেস্ট দলে জায়গাটা আবার পাকা করলেন সবে। কিন্তু আবারও তাঁকে দল থেকে ছিটকে দিল চোট। পিঠের নিচের অংশে চিড়ে এই মৌসুমটাই শেষ হয়ে গেছে ব্রেসনানের। অ্যাশেজের শেষ টেস্ট তো বটেই, খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজটিও। বছর শেষের অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়াটাও অনিশ্চিত।এক ডান হাতের কনুইয়ে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে ব্রেসনানকে। ২০১১ সালের শেষ দিকে করালেন প্রথমবার। এর পরও সমস্যাটা পুরোপুরি কেটে না যাওয়ায় গত ফেব্রুয়ারিতে একই জায়গায় আবার অস্ত্রোপচার করান যুক্তরাষ্ট্র গিয়ে। এরপর এই গ্রীষ্মেই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছেন দলে। অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ না পেলেও স্টিভেন ফিনের পরিবর্তে পরের তিন টেস্টে সুযোগ পেয়ে নিয়েছেন ১০ উইকেট। নাইটওয়াচম্যান হিসেবে লর্ডসের দ্বিতীয় ইনিংসে (৩৮) ও চেস্টার-লি-স্ট্রিটের দ্বিতীয় ইনিংসে (৪৫) খেলেছেন গুরুত্বপূর্ণ দুটি ইনিংস। ওয়েবসাইট।