ম্যাকইলরয়কে ২৫ কোটি ডলার দিচ্ছে নাইকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার উডসের সঙ্গে চুক্তি এখনো আছে, যদিও সম্মানী কমিয়ে দেওয়া হয়েছে। এবার গলফের বর্তমান এক নম্বর ররি ম্যাকইলরয়ও হয়ে গেলেন নাইকি পরিবারের একজন। উডসের পাশাপাশি এই আইরিশ গলফারের সঙ্গেও চুক্তি করে ফেলল বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। ১০ বছরের চুক্তিটা করতে ম্যাকইলরয়কে সাহায্য করেছেন উডসই। কিন্তু চুক্তি করেই উডসকে টপকে ২৩ বছর বয়সী ম্যাকইলরয় হয়ে গেছেন বর্তমানে নাইকির সবচেয়ে বেশি সম্মানী পাওয়া গলফার। ১০ বছরে তিনি সম্মানী পাবেন ২৫ কোটি ডলার। একসময় অবশ্য উডসের বাৎসরিক সম্মানী ছিল ৩ কোটি ৫০ লাখ ডলার। কিন্তু ২০০৯ সালে সেই কেলেঙ্কারি ফাঁস হওয়া এবং ফর্ম হারিয়ে ফেলায় উডসের সম্মানী কমিয়ে দিয়েছে নাইকি। চুক্তির পর উডসের সঙ্গে জুটি বেঁধে নাইকি টেলিভিশনের জন্য বিজ্ঞাপনের শ্যুটিংও করে ফেলেছেন ম্যাকইলরয়। ওয়েবসাইট।