ম্যাকইলরয়ের সুসময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে জিতেছিলেন ব্রিটিশ ওপেন, গত সপ্তাহে বিশ্ব গলফ চ্যাম্পিয়নশিপের (ডব্লুজিসি) শিরোপা, আইরিশ গলফার পরশু জিতে নিলেন বছরের শেষ মেজর

টুর্নামেন্ট
পিজিএ চ্যাম্পিয়নশিপও। যেটি তাঁর ক্যারিয়ারের চতুর্থ মেজর শিরোপা। টাইগার উডসের পর প্রথম গলফার হিসেবে টানা তিনটি শিরোপা জয়ের কীর্তিও গড়ে ফেললেন ম্যাকইলরয়। ২০০৮ সালে টানা পাঁচ শিরোপার পঞ্চমটি জিতেছিলেন উডস। লুইভিলের ভালহাল্লা গলফ ক্লাবে আইরিশ গলফারের জয়টা এসেছে নাটকীয়ভাবে। দ্বিতীয় হওয়া ফিল মিকেলসনের চেয়ে মাত্র এক শট কম খেলেছেন। শেষ রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন, সব মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম। ট্রফি হাতে নেওয়ার আগে আনন্দে-উচ্ছ্বাসে ম্যাকইলরয় জড়িয়ে ধরলেন বাবা গ্যারি ম্যাকইলরয়কে l এএফপি