ম্যাককালাম-ঝড়ে জিতল নিউজিল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালাম-ঝড় কী জিনিস, এবার বুঝল জিম্বাবুয়ে। কাল ৪৬ বলে অপরাজিত ৮১ রানের এক ইনিংস খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। মেরেছেন পাঁচটি চার ও ছয়টি ছক্কা। নিউজিল্যান্ড ওপেনারের এই ঝোড়ো ইনিংসে কাল হারারের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে কিউইরা।ব্রেন্ডন টেলরের অপরাজিত ফিফটির পরও ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রানে আটকে যায় স্বাগতিকেরা। টি-টোয়েন্টি বিবেচনায় মামুলি স্কোর। সেটি আরও সাধারণ মনে হয়েছে ম্যাককালাম অসাধারণ হয়ে ওঠায়। সঙ্গী গাপটিলকে (৩৬ বলে ৪০) নিয়ে মাত্র ১৩.৩ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ডানহাতি। ওয়েবসাইট।