ম্যাককালাম নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক মনোনীত হয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। ক্রিকেটের তিন ফরমেটেই তিনি কিউইদের নেতৃত্ব দেবেন।এর আগে বর্তমান অধিনায়ক রস টেইলরকে কেবল টেস্ট দলের অধিনায়কত্ব করতে বলা হলে তিনি রাজী হননি। নিউজিল্যান্ডের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।আজ শুক্রবার অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন সিদ্ধান্ত জানায় নিউজিল্যান্ড ক্রিকেট।ম্যাককালাম নিউজিল্যান্ডের ২৮তম টেস্ট অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। এর আগে ম্যাককালাম বিক্ষিপ্তভাবে ৮টি একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক সিরিজের পরপরই নিউজিল্যান্ডের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। সিরিজের দ্বিতীয় টেস্টে হঠাত্ করেই রস টেইলরের পরিবর্তে ম্যাককালামকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। সেই টেস্টে অবশ্য টেইলর দারুণ পারফরম করেন। নিউজিল্যান্ডও টেস্টটি জিতে সিরিজে সমতা আনে। সূত্র: ক্রিকইনফো