ম্যাককালামকে নিয়ে কোনো সন্দেহ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

কদিন আগেই ক্রিকেটে ‘ফিক্সিংয়ের বহুবিস্তৃত’ জালের কথা বলে তোলপাড় ফেলে দিয়েছেন লু ভিনসেন্ট৷ নিউজিল্যান্ড ক্রিকেট যদিও এর পরপরই বলেছিল বর্তমান কোনো ক্রিকেটার এটার সঙ্গে জড়িত নয়৷ কিন্তু গতকাল আরেকটি বোমা ফাটাল ইংল্যান্ডের ডেইলি মেইল৷ ট্যাবলয়েডটির খবর, নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে জেরা করেছে আকসু! সন্দেহের কালো মেঘ ঘনাতে শুরু হতে না হতেই আবার নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়ে দিয়েছে, ম্যাককালাম শুধু সাক্ষ্য দিয়েছেন আকসুতে, তাঁকে ঘিরে কোনো সন্দেহ নেই৷ বরং কিউই অধিনায়কের ভূমিকার নাকি প্রশংসা করেছে আকসু!
ত ১৫ মে খবর বেরোয়, আকসুর কাছে ক্রিকেটে দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন ভিনসেন্ট৷ সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান নাকি অন্তত ১২টি পাতানো ম্যাচ খেলেছেন ইংলিশ কা​উন্টির টি-টোয়েন্টি, চ্যাম্পিয়নস লিগ ক্রিকেট ও বিলুপ্ত ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল)৷ কাল ডেইলি মেইল-এরখবর, ২০০৮ আইপিএলের আগে ম্যাককালামের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে আসেন তাঁরই এক সাবেক সতীর্থ৷ আকসুর কাছে সাক্ষ্যে ম্যাককালাম যাঁকে বলেছেন নিজের এক সময়ের ‘নায়ক ও সেই সময়ের ভালো বন্ধু৷’ সাবেক ওই ক্রিকেটার ম্যাককালামকে বলেছেন, ফিক্সিং করে প্রতিটি ম্যাচ থেকে ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার ডলার কামানো সম্ভব৷ ওই ক্রিকেটার নাকি এটাও বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ‘বিগ বয়েজ’ ফি​িক্সং করছে নিয়মিতই৷ ফিক্সিংয়ের অর্থ কীভাবে নিউজিল্যান্ডে পাচার করা হবে, সেটির অভিনব এক উপায়ও তিনি বাতলে দিয়ে বলেছিলেন, ফিক্সিংয়ের অর্থে দুবাইয়ে কোনো সম্পত্তি কিনে রাখতে৷ বছর দুয়েক পর সম্পত্তি বিক্রি করে ওই টাকা অনায়াসেই বৈধভাবে নিউজিলান্ডে নিয়ে যাওয়া সম্ভব৷ নিজের নায়কের কাছ থেকে অমন প্রস্তাব পেয়ে নাকি ভড়কে গিয়েছিলেন ম্যাককালাম, মুখের ওপর না করতে পারে​ননি৷ তবে পরে ফোনে ‘না’ বলে দেন৷

ডেইলি মেইল-এরএই খবরের পর ধারণা করা হচ্ছে, আইসিএলে ভিনসেন্টকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া সাবেক ​িক্রকেটারই প্রস্তাব দিয়েছেন ম্যাককালামকে৷ উল্লেখ্য, আইসিএলে ম্যাচ পাতানোয় অভিযুক্ত হয়েছিলেন সাবেক কিউই অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস৷ যদিও তা পরে প্রমাণ করা যায়নি৷ উল্টো মানহানির মামলা করে জিতেছেন কেয়ার্নস৷

ম্যাককালামকে আকসু জেরা করার খবর ভুলভাবে ছড়াতে পারে ​ধারণা করে খুব দ্রুতই বিবৃতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে ​আইসিসি ব্রেন্ডনের বিরুদ্ধে তদন্ত করছে না বরং সহযোগিতা করছে৷ এবং ওর ভূমিকা আকসুতে প্রশংসনীয়ও হয়েছে৷ আমাদের অধিনায়কের ওপর নিউজিল্যান্ড ক্রিকেটের শতভাগ আস্থা আছে৷’ এএফপি, ওয়েবসাইট৷