ম্যাককালামের ডাবল সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম দুটোই শুধু আলাদা। পাকিস্তানিস আর নিউজিল্যান্ড একাদশের ক্রিকেটাররা প্রায় সবাই জাতীয় দলেরই। প্রস্তুতি ম্যাচে সফরকারী দল সাধারণত সেরা দলই নামায়, কিন্তু স্বাগতিকদের জন্য এ ঘটনা একটু বিরলই। একমাত্র প্রস্তুতি ম্যাচে রস টেলর ছাড়া খেলছেন নিউজিল্যান্ডের মূল ক্রিকেটারদের প্রায় সবাই। টি-টোয়েন্টি সিরিজে না খেলা ব্রেন্ডন ম্যাককালামের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনটা ছিল কিউইদের। গতকাল ওয়ানগারেইয়ে তিন দিনের ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশ তুলেছে ৪ উইকেটে ৩২৪। ২১৮ বলে ২০৬ করেছেন ম্যাককালাম। ম্যাকিন্টোশের (৫১) সঙ্গে উদ্বোধনী জুটিতেই তুলেছেন ১৬২। ওয়েবসাইট।