ম্যাককালামের সেঞ্চুরিতে স্বস্তিতে নিউজিল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম দিনে নাটকীয় কিছু না ঘটলে আহমেদাবাদ টেস্টের মতো ড্র-ই হতে চলেছে হায়দরাবাদ টেস্ট। চতুর্থ দিন শেষে চার উইকেট হারিয়ে ফেললেও ম্যাককালামের সেঞ্চুরি কিছুটা স্বস্তি এনে দিয়েছে নিউজিল্যান্ড শিবিরে।চতুর্থ দিনের শুরুতে হরভজন সিংয়ের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ১২২ রানের লিড নিয়ে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে টিম ম্যাকিন্টসকে সঙ্গে নিয়ে ১২৫ রান যোগ করেন ম্যাককালাম। ৪৯ রান করে ওঝার বলে পুজারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাকিন্টস। দলীয় ১৭৪ রানের মাথায় গুপ্তিলও ফিরে যান ওঝার শিকার হয়ে। পরে রস টেলর ও জেসি রাইডারকে ফিরিয়ে দিয়ে ভারত শিবিরেও জয়ের আশা জিইয়ে রেখেছেন শ্রীশান্ত ও রাইনা। চতুর্থ দিন শেষে ম্যাককালাম ১২৪ ও কেন উইলিয়ামস ১২ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো।